ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

৮ ফাল্গুন ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১০:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এস্কর্ট সেবা চালু কারেছে। এ সময় ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থ ও বিভিন্ন দ্রব্যের লেন-দেন ও স্থানান্তর বৃদ্ধি পায় এ জন্য উদ্যোগ নিয়েছে ডিএমপি।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ ও মূল্যবান দ্রব্য স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এস্কর্ট সেবা প্রদান করবে। এ ক্ষেত্রে পুলিশ এস্কর্ট সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে। 

সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

কন্ট্রোল রুমের নম্বরসমূহ নিম্নরূপ : ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬।  জাতীয় জরুরি সেবা নম্বর : ৯৯৯।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন