ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১০:৫৩, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৫৩, ২০ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কল্যাণমুখী প্রোডাক্ট ও সেবা প্রসারের লক্ষ্যে “ইবাদত-সঞ্চয়-দানঃ রমাদানের তিন কল্যাণ” শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
ক্যাম্পেইনে মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট, মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট, ডিজিটাল দান বাক্স ও মুদারাবা উমরাহ সেভিংস স্কিমকে গ্রাহকদের কাছে জনপ্রিয় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ব্যাংকের এএমডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম।
এসময় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন