মানুষের শারীরিক ও মানসিক বিকাশের জন্য আয়োডিন একটি প্রয়োজনীয় উপাদান। শারীরিক বৃদ্ধি, মানসিক পরিপূর্ণতা, মস্তিস্কের গঠন ও বিকাশের জন্য অয়োডিন অপরিহার্য। গর্ভবতী মহিলাদের গর্ভপাত রোধ, মৃত শিশুর জন্ম রোধ করা এবং স্বাভাবিক শিশু ভূমিষ্ট হওয়ার জন্য আয়োডিনের অবদান অনস্বীকার্য।