আট বছরে দায়িত্ব পাওয়া ৬ জন জেলা প্রশাসকের মধ্যে ৪ জন নারী জেলা প্রশাসক পেয়ে খুশি কুড়িগ্রামের সাধারণ মানুষ। তাদের কাছে এটি কোনো সাধারণ ঘটনা নয়। তারা মনে করছেন, নারী জেলা প্রশাসকেরা সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নেন। এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেন।