ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬
১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭
দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) টাঙ্গাইলের মির্জাপুরে নতুন একটি শাখা চালু করেছে। স্থানীয় গ্রাহকদের আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যেই এই শাখা উদ্বোধন করা হয়।
বেসরকারি ব্যাংক থেকে আরও খবর
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কল্যাণমুখী প্রোডাক্ট ও সেবা প্রসারের লক্ষ্যে “ইবাদত-সঞ্চয়-দানঃ রমাদানের তিন কল্যাণ” শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
নতুন সরকার গঠিত হয়েছে। গতকাল শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীসহ নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও পরবর্তী সময়ে দেড় বছরের অন্তর্বর্তী সরকারের মেয়াদে অর্থনীতি ছিল মূলত স্থবির। বিনিয়োগেও আশাজাগানিয়া কোনো সুখবর ছিল না। ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান সবখানেই ছিল একধরনের স্থবির অবস্থা। এ কারণে নির্বাচিত সরকারের কাছে ব্যবসায়ী, অর্থনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি।
সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের শাখা, উপশাখা, ইসলামী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ডস এবং ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মণিপুরি পাড়ায় একটি নতুন উপশাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে ব্যাংকটির উপশাখার সংখ্যা দাঁড়িয়েছে ১১৬টিতে।
দেশের বেসরকারি খাতের প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ পদত্যাগ করেছেন। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাঁর এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়।
একীভূত করা পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে তার মডেল তৈরি করতে একটু সময় লাগবে। ওটা একটু হিসাব-নিকাশ করে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে।
গ্রাহকদের সর্বাধুনিক ও সেরা মানের ব্যাংকিং সেবা উপহার দিতে মতিঝিলে বড় পরিসরে নতুন শাখার উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) স্ট্রাকচার্ড করপোরেট কার্যক্রমকে আরো শক্তিশালী করতে ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন এম লতিফ হাসান। একই সঙ্গে তিনি ব্যাংকটির স্ট্রাকচার্ড করপোরেট বিভাগের প্রধান হিসেবে কাজ করবেন।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসারের দায়িত্ব পেয়েছেন মনজুলা মোরশেদ।
প্রবাসীদের স্বজনদের জন্য দেশে টাকা পাঠানোর আরো একটি সহজ মাধ্যম উন্মুক্ত করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ও ন্যাশনাল ব্যাংক পিএলসি। এখন ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকেরা তাদের স্বজনদের পাঠানো রেমিট্যান্সের অর্থ নগদ ওয়ালেট-এর মাধ্যমে পাঠাতে পারছেন।
আনুষ্ঠানিকভাবে যশোরে নতুন শাখার কার্যক্রম শুরু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
সীমান্ত ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নুরুল আজীম।