ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

২৩ মাঘ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

সীমান্ত ব্যাংকের নতুন এমডি ও সিইও নুরুল আজীম

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ০৭:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:২০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

সীমান্ত ব্যাংকের নতুন এমডি ও সিইও নুরুল আজীম

সীমান্ত ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নুরুল আজীম।

আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংক খাতে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নুরুল আজীম সীমান্ত ব্যাংকে যোগদানের আগে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রিমিয়ার ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

এছাড়া সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এসবিএসি ব্যাংকের বিভিন্ন শাখা-বিভাগেও কাজ করেছেন তিনি।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে যোগদানের আগে নুরুল আজীম এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন পর্যায়ে ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবেও নেতৃত্ব দেন।

দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে নুরুল আজীম ব্যাংকিং অপারেশন, ক্রেডিট, ফরেন ট্রেড, জেনারেল ব্যাংকিং, ল অ্যান্ড রিকভারি, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, অডিট ও ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে কাজ করেছেন। তিনি এসবিএসি ব্যাংকে চিফ রিস্ক অফিসার এবং চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নুরুল আজীম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (সম্মান) ও এমএ সম্পন্ন করেছেন। তিনি দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো থেকে মানি লন্ডারিং প্রতিরোধ, গ্রিন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিং, ব্র্যাঞ্চ ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ক্রেডিট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যান্ড মার্চেন্ট ব্যাংকিং, লেন্ডিং রিস্ক অ্যানালাইসিস, এনভায়রমেন্ট রিস্ক ম্যানেজমেন্টে প্রশিক্ষণ নিয়েছেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন