ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

২৩ মাঘ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ০৭:০২, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:০২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে আরও ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে।

মঙ্গলবার ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে এসব ডলার কেনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে।

এ নিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে মোট ৩৮ কোটি ৯০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ক্রয় করা হয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪ হাজার ৩২৩ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে এ ডলার ক্রয় করা হয়েছে।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন