ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে গেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটি তৃতীয় জয় আইরিশদের। এই হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল লিটন দাসের দল।