ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

৭ ফাল্গুন ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

বিসিবির সঙ্গে চুক্তিতে ২৮ ক্রিকেটার: কার বেতন কত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বিসিবির সঙ্গে চুক্তিতে ২৮ ক্রিকেটার: কার বেতন কত

২০২৬ সালের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের চুক্তিতে রাখা হয়েছে মোট ২৮ জন ক্রিকেটারকে। গ্রেডভেদে তাঁদের মাসিক বেতন ২ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া ‘এ প্লাস’ গ্রেডের বেতন ১০ লাখ টাকা।

ক্রিকেটারদের পারফরম্যান্স ও অভিজ্ঞতার ভিত্তিতে মোট পাঁচটি গ্রেড থাকলেও সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে নেই কেউই। ‘এ’ গ্রেডে চারজন, ‘বি’ গ্রেডে ১১ জন, ‘সি’ গ্রেডে ৬ জন এবং ‘ডি’ গ্রেডে ৭ জন বিসিবির চুক্তিতে সুযোগ পেয়েছেন।

কোন গ্রেডে বেতন কত

গ্রেড এ প্লাস: মাসিক বেতন ১০,০০,০০০ (দশ লাখ) টাকা

গ্রেড এ: মাসিক বেতন ৮,০০,০০০ (আট লাখ) টাকা

গ্রেড বি: মাসিক বেতন ৬,০০,০০০ (ছয় লাখ) টাকা

গ্রেড সি: মাসিক বেতন ৪,০০,০০০ (চার লাখ) টাকা

গ্রেড ডি: মাসিক বেতন ২,০০,০০০ (দুই লাখ) টাকা

কোন খেলোয়াড়ের বেতন কত

‘এ’ গ্রেডে আছেন চারজন। নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। এর মধ্যে নাজমুল টেস্ট দলের অধিনায়ক, মিরাজ ওয়ানডের, লিটন টি-টুয়েন্টির। তাসকিন গত বছর ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন।

‘বি’ গ্রেডে আছেন সর্বোচ্চ ১১ ক্রিকেটার। তাঁরা হচ্ছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

‘সি’ গ্রেডে আছেন সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।

আর ‘ডি’ গ্রুপে আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন ও নুরুল হাসান।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন