ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

মতামত থেকে আরও খবর

আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন

আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন

জীবনের সর্বক্ষেত্রে ধৈর্যই হচ্ছে সাফল্যের মূলমন্ত্র। সবর মানে সক্রিয় কর্মতৎপরতা এবং নীরব অপেক্ষা। সবর মানে প্রতিকূলতার বিরুদ্ধে ইতিবাচক থেকে নীরব সংগ্রাম চালিয়ে যাওয়া। সত্যিকার অর্থে সবর করতে পারলে জীবনের আপাত অনেক অসম্ভবও সম্ভব হতে পারে। কঠিন প্রতিকূলতা রূপান্তরিত হতে পারে স্বতঃস্ফূর্ত আনুকূল্যে। সাফল্যের প্রাকৃতিক সূত্র অনুসারেই তখন কাজের ভিত্তিতে ফল আসতে শুরু করবে। ধৈর্য ধারণকারীর সাফল্য সুনিশ্চিত। আল্লাহ বলেছেন তিনি ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যার সঙ্গে থাকবেন, তার সফলতা অনিবার্য। সবরকারীদের জন্য পরকালেও রয়েছে মহান স্রষ্টার প্রতিশ্রুত মহাপুরস্কার।

সৎকর্মশীলদের আল্লাহ ভালোবাসেন

সৎকর্মশীলদের আল্লাহ ভালোবাসেন

মহান স্রষ্টার সন্তুষ্টির লক্ষ্যে নিজের ও অন্যের কল্যাণে করা প্রতিটি কল্যাণকর চিন্তা, কথা, আচরণ ও কাজ হলো সৎকর্ম বা আমলে সালেহ। সত্য কথা বলা, পরিবারের ভরণপোষণ, সদাচরণ বা সুন্দর ব্যবহার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সাহায্য, এতিম-মিসকিন ও অসহায়দের লালন, রোগীর সেবা ও তার জন্য দোয়া করা সবই সৎকর্ম। এছাড়াও অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশের শিকার অসহায় মানুষকে পরিবেশের বন্দিত্ব থেকে মুক্ত করা, অত্যাচারিতকে সাহায্য, প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ কাজ, প্রকাশ্যে বা গোপনে দান, তৃষিতকে পানি পান করানো, অধীনস্থদের সঙ্গে মানবিক আচরণ, শান্তি স্থাপনে সহায়তা, আল্লাহর পথে ব্যয়, অন্যায়ের প্রতিবাদ, পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করা, পথ থেকে পথিকের জন্য ক্ষতিকর বস্তু অপসারণ, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, গাছ লাগানো, মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলা ইত্যাদি সব কল্যাণকর কাজই সৎকর্ম হিসেবে গণ্য।