ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

অপরিবর্তিত রেখে মার্চ মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:২৬, ১ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:২৭, ১ মার্চ ২০২৬

অপরিবর্তিত রেখে মার্চ মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। তবে দেশে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ছে না।

দেশে চলতি মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এ হিসেবে ফেব্রুয়ারির মতো একই দামে মার্চে বিক্রি হবে পেট্রল, অকটেন, ডিজেল, কেরোসিনের মতো জ্বালানি তেল।

রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম মার্চে ১০০ টাকা। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা। পেট্রলের দাম প্রতি লিটার ১১৬ টাকা। আর অকটেনের দাম লিটারপ্রতি ১২০ টাকা।

গত মাসে (ফেব্রুয়ারি) একই দামে এসব জ্বালানি তেল বিক্রি হয়েছে। অপরিবর্তিত দাম আজ ১ মার্চ থেকেই কার্যকর হয়েছে। এর আগে গত জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা এবং ফেব্রুয়ারিতে আরও ২ টাকা করে কমানো হয়েছিল।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসাবে আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন