ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

১৫ ফাল্গুন ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

গেল ৭ মাসে ২.৬৭ বিলিয়ন ডলার বিদেশি ঋণ শোধ করেছে বাংলাদেশ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

গেল ৭ মাসে ২.৬৭ বিলিয়ন ডলার বিদেশি ঋণ শোধ করেছে বাংলাদেশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বাংলাদেশে উন্নয়ন সহযোগীদের বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে। একই সময়ে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ২.৬৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্তৃক বৃহস্পতিবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে জানুয়ারি সময়ে বাংলাদেশ নতুন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে বা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রায় ২.২৭ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে।

গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে এই প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২.৩৫ বিলিয়ন ডলার।

ইআরডি কর্মকর্তারা জানান, সামগ্রিক পরিস্থিতির উন্নতির ফলে নতুন প্রতিশ্রুতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইআরডির তথ্য অনুযায়ী, জুলাই-জানুয়ারি সময়ে বিদেশি ঋণের ছাড়ের পরিমাণও বেড়েছে। এই সময়ে উন্নয়ন সহযোগীরা ২.৬৪ বিলিয়ন ডলার ছাড় করেছে। এছাড়াও এই সময়ে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ ঋণ পরিশোধ করেছে।

চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই-জানুয়ারি সময়ে বিভিন্ন বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ বাংলাদেশ ২.৬৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন