ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:২১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:২১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
‘কার্ডনির্ভর নিরাপদ লেনদেনে, জীবন হোক ঝামেলাহীন ও সহজ’—এই স্লোগানে বুধবার থেকে অনলাইনে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘ব্যাংক কার্ড আয়োজন ২০২৬’।
প্রথম আলো ডটকমের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত এই মেলায় দেশের শীর্ষস্থানীয় সাতটি ব্যাংক অংশ নিয়েছে। অংশগ্রহণকারী ব্যাংকগুলো হলো- ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।
আয়োজকেরা জানিয়েছেন, এবারের আয়োজনে থাকছে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর বিভিন্ন ধরনের কার্ডের খোঁজখবর, অফার, কার্ড ব্যবহারে সতর্কতা ও নিরাপদ লেনদেনে করণীয়বিষয়ক পরামর্শ ও ফিচার। সেই সঙ্গে থাকবে ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎকার।
বুধবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়োজনটি চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত।
এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে ক্লিক করুন।
এএ
ব্যাংকার প্রতিবেদন