পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা বেশি করে দান-সদকা, জাকাত দেয়ার মাধ্যমে সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। সময়, দূরত্ব ও নির্ভরতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকসময় সঠিক মানুষকে অনুদান পৌঁছে দেয়াটা কঠিন হয়ে পড়ে। এই প্রতিকূলতাগুলোকে সহজ করে দিয়েছে ডিজিটাল আর্থিক ব্যবস্থা।