ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৬:২১, ১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:২২, ১ ফেব্রুয়ারি ২০২৬
২০২৫ সালে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ৪১ লাখ বিকাশ অ্যাকাউন্টে এই টাকা গ্রহণ করেছেন প্রবাসীর প্রিয়জনেরা, যা আগের বছরের তুলনায় প্রায় দিগুণ।
বৈধপথে নিরাপদে, সবচেয়ে সহজে ও তাৎক্ষণিকভাবে রেমিটেন্স পাঠানোর সুবিধায় এভাবে দিন দিন প্রবাসী ও তার প্রিয়জনের কাছে রেমিট্যান্স প্রেরণ ও গ্রহণের আস্থার মাধ্যম হয়ে উঠছে বিকাশ।
২০২৫ সালে দেশে রেকর্ড পরিমাণ - প্রায় ৩৩ বিলিয়ন ডলার সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা ২০২৪ সালের তুলনায় ২২ শতাংশ বেশি। অন্যদিকে, একই সময়ে, এমএফএস-এর মাধ্যমে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে ৯০ শতাংশেরও বেশি। বিকাশ-এর মতো এমএফএস অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠানো আরও সহজ ও তাৎক্ষণিক হওয়ায় এই প্ল্যাটফর্মে রেমিট্যান্সের পরিমাণ উল্লেখযোগ্যহারে বাড়ছে।
বর্তমানে, ১৭০টিরও বেশি দেশ থেকে ১৩৫টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এর মাধ্যমে প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষনিকভাবে রেমিটেন্স পাঠাতে পারছেন। সেই রেমিটেন্স ২৭টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট হয়ে প্রতি হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ নিমেষেই পৌঁছে যাচ্ছে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে।
রেমিট্যান্সের হিসাব রাখার প্রক্রিয়াটি আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘রেমিট্যান্স স্টেটমেন্ট’ সেবা। এর ফলে প্রবাসীর স্বজনরা তাদের অ্যাকাউন্টে আসা রেমিটেন্সের হিসাব ও স্টেটমেন্ট নিতে পারছেন প্রয়োজনমতো, যা আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রেও সহায়ক হচ্ছে।
বিকাশ অ্যাকাউন্টে আসা রেমিটেন্স বাড়ির পাশের এজেন্ট পয়েন্টের পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে থাকা ২৫০০ এরও বেশি এটিএম বুথ থেকেও ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকরা। এটিএম বুথ থেকে হাজারে মাত্র ৭ টাকায় এই সেবা গ্রহণ করছেন প্রবাসীর স্বজনরা।
এছাড়া, বিকাশ অ্যাপ থেকেই চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ডিপিএস খোলার সুযোগ পাচ্ছেন প্রবাসীর স্বজনরা। প্রাপ্ত রেমিট্যান্স দিয়ে ইউটিলিটি বিল, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি এবং কেনাকাটার পেমেন্টসহ বিভিন্ন আর্থিক লেনদেনের সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা।
বিকাশ জানায়, প্রবাসী আয়ের হিসাব রাখার প্রক্রিয়া সহজ করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে রেমিট্যান্স স্টেটমেন্ট সেবা। এর ফলে প্রবাসীর স্বজনেরা তাঁদের বিকাশ হিসাবের স্টেটমেন্ট খুব সহজেই নিতে পারছেন, যা আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রেও সহায়ক হচ্ছে।
বিকাশ আরও জানায়, বিকাশ হিসাবের মাধ্যমে আসা প্রবাসী আয় দেশজুড়ে ছড়িয়ে থাকা সহযোগী ব্যাংকগুলোর আড়াই হাজারের বেশি এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকেরা। এসব এটিএম বুথ থেকে হাজারে মাত্র সাত টাকা খরচ করে সেবা গ্রহণ করছেন প্রবাসীর স্বজনেরা। বিকাশ অ্যাপ থেকেই চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) খোলার সুযোগ পাচ্ছেন প্রবাসীর স্বজনেরা। এ ছাড়া প্রবাসী আয় দিয়ে ইউটিলিটি বিল, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি ও কেনাকাটার পেমেন্টসহ বিভিন্ন আর্থিক লেনদেনের সুবিধা পাওয়া যায়।
এএ
ব্যাংকার প্রতিবেদন