বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন। তার এই সফরকে ঢাকা-বেইজিং সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। সফরে একাধিক বড় অবকাঠামো, শিল্প ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্ককেই আরও শক্তিশালী করবে না, বরং আঞ্চলিক ও বৈশ্বিক কৌশলগত সমীকরণেও বাংলাদেশের অবস্থানকে নতুন মাত্রা দিতে পারে।