দেশের জাহাজ নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি ৩টি জাহাজ রপ্তানি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। ইউএইর প্রতিষ্ঠান মারওয়ান অ্যান্ড ট্রেডিং কোম্পানি এলএলসির কাছে হস্তান্তর করা হয়েছে মায়া, এসএমএস এমি ও মুনা নামে তিনটি ল্যান্ডিং ক্রাফট।