বাংলাদেশ ব্যাংকের (বিবি) বিভাগীয় পর্যায়ের ‘মুদ্রানীতি আলোচনা সভা’ রংপুর শাখায় অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত আলোচনা অধিবেশনে রংপুর অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিতে শিল্পায়নে বাধা এবং কর্মসংস্থান সৃষ্টি, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং মুদ্রাস্ফীতি হ্রাস করার জন্য সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন অংশগ্রহণকারীরা।