ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

৪ ফাল্গুন ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

উত্তরা ব্যাংক কলাবাগান শাখার নতুন কার্যালয় উদ্বোধন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

উত্তরা ব্যাংক কলাবাগান শাখার নতুন কার্যালয় উদ্বোধন

উত্তরা ব্যাংক পিএলসি’র রাজধানীর কলাবাগান শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।

শাখাটি ঢাকার গ্রিন ল্যান্ডমার্ক টাওয়ার (হোল্ডিং নম্বর-১২৯, মিরপুর রোড, ওয়ার্ড নং-১৭, কলাবাগান, ঢাকা) ভবনে স্থানান্তর করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম ও মো. রাফিউল ইসলাম, নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ঢাকা উত্তর অঞ্চল) মধু সূদন সরদার, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. রবিউল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নতুন কার্যালয়ের মাধ্যমে গ্রাহকদের আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন