ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

৪ ফাল্গুন ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে

২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে আজ সোমবার। তবে বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ, আফ্রিকা ও অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণটি।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে এই গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে। 

আইএসপিআর জানায়, বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। তবে, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে।

বলয়গ্রাস সূর্যগ্রহণ কী

চাঁদ যখন পৃথিবী থেকে দূরে থাকে এবং তাকে ‘ছোট’ দেখায়, তখন ছোট চাঁদ বড় সূর্যকে সম্পূর্ণ ঢাকতে পারে না। ফলে সূর্যের ঢাকা না পড়া বহিঃসীমাকে একটা বলয় বা আংটির মত দেখা যায়- মাঝখানে অন্ধকার আর চারপাশে আলোর বলয়। একেই বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ।

সূর্যের পূর্ণগ্রাস গ্রহণের মতই বলয়গ্রাসের সময়ও একটা ‘ছায়া ফেলা পথ’ তৈরি হয়। এই পথের মধ্যে পৃথিবীর যেসব অঞ্চল সেখান থেকে বলয়গ্রাস গ্রহণ দেখা যায়।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন