ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

সবার আগে বাংলাদেশে টেকনো ক্যামন স্লিম ৫জি উন্মোচন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:১৫, ১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৬, ১ সেপ্টেম্বর ২০২৬

সবার আগে বাংলাদেশে টেকনো ক্যামন স্লিম ৫জি উন্মোচন

ঢাকা, ১ সেপ্টেম্বর: বিশ্ববাজারে যাত্রা শুরুর আগে বাংলাদেশে প্রথমবারের মতো উন্মোচন করা হয়েছে টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন স্লিম ৫জি। একই সঙ্গে দেশের বাজারে এসেছে ক্যামন এয়ার। নতুন দুই স্মার্টফোনে স্লিম ডিজাইনের পাশাপাশি উন্নত ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার ও শক্তিশালী পারফরম্যান্সের ওপর গুরুত্ব দিয়েছে টেকনো।

ক্যামন স্লিম ৫জি-এর পুরুত্ব ৬ দশমিক ৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। ডিভাইসটিতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে মানের ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। এতে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

ফোনটিতে দেওয়া হয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৭০০সি ওআইএস প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ক্যামন স্লিম ৫জি-তে এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্পসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার রয়েছে।

প্রি-বুকিং ১ থেকে ৭ সেপ্টেম্বর

বাংলাদেশে ক্যামন স্লিম ৫জি (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ)-এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। ফোনটির প্রি-বুকিং চলবে ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রি-বুকিং ক্যাম্পেইনে সফলভাবে অংশ নেওয়া গ্রাহকদের জন্য রয়েছে একটি এক্সক্লুসিভ গিফট বক্স। এতে থাকবে টেকনো স্মার্টওয়াচ নিও এবং টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের একটি টিকিট। অফারটি নির্দিষ্ট শর্ত ও গিফটের প্রাপ্যতার ওপর নির্ভরশীল।

দেশে পাওয়া যাচ্ছে ক্যামন এয়ার

ক্যামন স্লিম ৫জি-এর পাশাপাশি বাংলাদেশে বিক্রি শুরু হয়েছে টেকনো ক্যামন এয়ার। ফোনটির পুরুত্ব ৬ দশমিক ৩৯ মিলিমিটার এবং ওজন ১৬২ দশমিক ৮ গ্রাম। এতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি ও ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

ক্যামন এয়ারে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্টজ অ্যামোলেড থ্রিডি কার্ভড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর এবং আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স।

ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৬০০ প্রধান ক্যামেরা, ফ্লিকার সেন্সর ও ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এ ছাড়া রয়েছে এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ, এআই স্টারক্যাম্প ও এআই মুড লাইটসহ বিভিন্ন এআই ফিচার।

ক্যামন এয়ারের ৮ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি সংস্করণের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন