বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী-নির্ভর সীমান্ত বাজার থেকে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ-নির্ভর বাজারে রূপান্তর করাই নতুন কমিশনের প্রধান লক্ষ্য।