ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

চাঙা পুঁজিবাজার, লেনদেন ছাড়াল ১,৩৫১ কোটি টাকা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:৪০, ৪ জুন ২০২৬ | আপডেট: ২১:৪০, ৪ জুন ২০২৬

চাঙা পুঁজিবাজার, লেনদেন ছাড়াল ১,৩৫১ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। দিনশেষে মোট লেনদেনের আর্থিক মূল্য দাঁড়ায় ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ ৩৫ হাজার ৯৬ টাকা, যা বাজারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয়।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে।

ডিএসই’র দৈনিক বাজার পরিসংখ্যান অনুযায়ী, এদিন মোট ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪২টির দর বেড়েছে, ১০৪টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে মোট ৩ লাখ ২৭ হাজার ৬২৯টি লেনদেনের মাধ্যমে মোট ৪৩ কোটি ১৪ লাখ ৫১ হাজার ৯১৯টি শেয়ারের হাতবদল হয়।

লেনদেন হওয়া ‘এ’ ক্যাটাগরিভুক্ত ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, ৪২টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরিতে ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির দর বেড়েছে, ২৯টির কমেছে এবং ৫টির দর অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১২০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, ৩৩টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত ছিল। এছাড়া ‘এন’ ক্যাটাগরির একমাত্র লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে।

মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টি ইউনিটের মধ্যে ১৮টির দর বেড়েছে, ৬টির কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ড খাতে লেনদেন হওয়া ৫টির মধ্যে ৪টির দর বৃদ্ধি পেয়েছে এবং ১টির দর কমেছে। সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতে লেনদেন হওয়া ৩টির মধ্যে ১টির দর বেড়েছে এবং ২টির দর কমেছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন