ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮

শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১৩শ’ কোটি টাকা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:১৭, ২৮ জুন ২০২৬ | আপডেট: ২০:১৮, ২৮ জুন ২০২৬

শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১৩শ’ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয় ক্ষেত্রেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।আজ মোট ৩৯৪টি কোম্পানির ৪৪ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৭৮২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ কোটি ৩ লাখ ৮২ হাজার ৬৩৮ টাকা।

ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৬৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭১৯ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই-৩০ সূচক ৩১ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ১৬২ দশমিক ৫৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক ১৩ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৬ দশমিক ৯৬ পয়েন্টে পৌঁছেছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৩টির শেয়ারদর বেড়েছে, ১৩৩টির কমেছে এবং ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি

বেক্সিমকো ফার্মা, এনসিসি ব্যাংক, আইটিসি, ডমিনেজ স্টিল, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বিডি থাই, স্কয়ার ফার্মা এবং আরও একটি বেক্সিমকো ফার্মা সংশ্লিষ্ট সিকিউরিটি।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

বেক্সিমকো ফার্মা, দেশ গার্মেন্টস, ইন্দো-বাংলা ফার্মা, ফারইস্ট নিটিং, ক্রাউন সিমেন্ট, মিনেজ স্টিল, ইন্ট্রা লিজিং, আইটিসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক।

দর কমার ক্ষেত্রে শীর্ষ ১০ কোম্পানি

ড্যাফোডিল কম্পিউটারস, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিডস, সানলাইফ ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক, এসকে ট্রিমস, তুংহাই ইন্ডাস্ট্রিজ, জেনারেশন নেক্সট, রিজেন্ট টেক্সটাইল।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন