ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১২:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর মণিপুরি পাড়ায় একটি নতুন উপশাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে ব্যাংকটির উপশাখার সংখ্যা দাঁড়িয়েছে ১১৬টিতে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের ১৪৫, মনিপুরী পাড়ার জেডিপিসি ভবনে উপশাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড এ কে এম তারেক (উত্তর) ও সিনিয়র জোনাল হেড (দক্ষিণ) তাহের হাসান আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার এ ব্যস্ততম এলাকাটি মণিপুরি জাতিগোষ্ঠী, আবাসিক এলাকা ও ক্রমবর্ধমান ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সুপরিচিত। ব্র্যাক ব্যাংকের এই উপশাখা উদ্বোধনের ফলে বৈচিত্র্যময় এই গ্রাহকশ্রেণি সুবিধাজনক ও উন্নত ব্যাংকিং সেবা উপভোগ করবেন। গ্রাহকেরা এখানে অ্যাকাউন্ট বা হিসাব খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপিএস-এফডিআর খোলা, ইএফটিএন ও আরটিজিএস ফান্ড ট্রান্সফার, রেমিট্যান্স সেবা, ইউটিলিটি বিল পরিশোধ, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজ্যুমার লোন, ডেবিট কার্ড ও চেকবই প্রসেসিং, আস্থা অ্যাপ রেজিস্ট্রেশন, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
এখানে অবশ্য বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত সেবা প্রদান করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে ৩১০টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম বুথ, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১ হাজার ১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে সারা দেশে বিস্তৃত রয়েছে ব্র্যাক ব্যাংকের নেটওয়ার্ক।
এএ
ব্যাংকার প্রতিবেদন