ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৫:১৪, ২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:১৪, ২ ফেব্রুয়ারি ২০২৬
ওয়ান ব্যাংক পিএলসির শীর্ষ ব্যবস্থাপনায় যুক্ত হলেন অভিজ্ঞ ব্যাংকার কাজী জিয়াউল ইসলাম। তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও পাবলিক সেক্টরের প্রধানের দায়িত্ব পালন করবেন।
ব্যাংকিং ও আর্থিক খাতে কাজী জিয়াউল ইসলামের রয়েছে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা। তিনি ওয়ান ব্যাংকে যোগদানের আগে মাশরেক ব্যাংক বাংলাদেশে চিফ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন জ্যেষ্ঠ পদে কাজ করেছেন।
কাজী জিয়াউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি, ইনসিয়াড ও লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন।
নতুন দায়িত্বে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব ওয়ান ব্যাংকের ব্যবসায়িক সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এএ
ব্যাংকার প্রতিবেদন