ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১২:০৭, ২০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:০৮, ২০ জানুয়ারি ২০২৬
বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় ট্রাস্ট ব্যাংক পিএলসির ১২৩তম ‘আলীকদম শাখা’ উদ্ভোধন করা হয়েছে।
এ উপলক্ষে সম্প্রতি নতুন শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে ব্যাংকের হেড অব বিজনেস ও এসইভিপি মো. মাহবুব হোসেন এবং হেড অব জেনারেল সার্ভিসেস অ্যান্ড সিকিউরিটি ও এসইভিপি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মামুন অর রশীদ উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, ট্রাস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
এছাড়াও আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ফিতা কেটে ট্রাস্ট ব্যাংক পিএলসি, আলীকদম শাখা উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথি কর্তৃক কেক কাটার মাধ্যমে ব্যাংকের কার্যক্রম শুরু হয়।
পরে ট্রাস্ট ব্যাংক পিএলসির সৌজন্যে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে মার্মা পাড়া এলাকায় গরীব অসহায় ও দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এএ
ব্যাংকার প্রতিবেদন