ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

২৩ মাঘ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

থ্যালাসেমিয়া রোগীদের জন্য ব্র্যাক ব্যাংকের রক্তদান কর্মসূচি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:২৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:২৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

থ্যালাসেমিয়া রোগীদের জন্য ব্র্যাক ব্যাংকের রক্তদান কর্মসূচি

কর্মক্ষেত্রে সুস্থতা, সহমর্মিতা ও সম্মিলিত দায়িত্ববোধকে আরো দৃঢ় করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক পিএলসির উদ্যোগে ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় একটি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি দুই দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংগৃহীত রক্ত দেশের বিভিন্ন প্রান্তের থ্যালাসেমিয়া রোগীদের জন্য ব্যবহার করা হবে, যাদের জীবন মূলত নিয়মিত রক্তসঞ্চালনের ওপর নির্ভরশীল।

কর্মসূচির উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ও সিইও সৈয়দ আব্দুল মোমেন। এ সময় তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে সহকর্মীদের সুস্থতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মসংস্কৃতি শুধু নীতিমালার মাধ্যমেই নয়; বরং এমন সব অর্থবহ উদ্যোগের মাধ্যমেও গড়ে ওঠে, যা সব মানুষকে একটি অভিন্ন লক্ষ্য অর্জনের পথে ধাবিত করে।

এ উদ্যোগ সহানুভূতিশীল কর্মপরিবেশ গড়ে তোলার পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টির ব্যাপারে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।’ এ সংস্কৃতি চালু রাখতে প্রতি চার মাস পরপর রক্তদান কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এএমডি ও সিএফও এম মাসুদ রানা, ডিএমডি অ্যান্ড সিএইচআরও মনজুলা মোরশেদ, ডিএমডি অ্যান্ড সিআরও আহমেদ রশীদ জয় এবং ডিএমডি অ্যান্ড হেড অব অপারেশনস মো. মুনিরুজ্জামান মোল্লাসহি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন