ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮

ভাষাশহীদদের প্রতি অগ্রণী ব্যাংকের শ্রদ্ধা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:২৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:২৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ভাষাশহীদদের প্রতি অগ্রণী ব্যাংকের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে অগ্রণী ব্যাংক পিএলসি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, মো. আবুল বাশার ও রূবানা পারভীন, মহাব্যবস্থাপকরা, ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতারা এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া অগ্রণী ব্যাংকের বিভিন্ন সার্কেল, অঞ্চল ও শাখাগুলো স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন