ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

৫ ফাল্গুন ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১২:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:২৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন

সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের শাখা, উপশাখা, ইসলামী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ডস এবং ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান-উজ জামান সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী।

এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসেন ও মো. নাজমুল হুদা সরকার; সিএফও দিদারুল ইসলাম; ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান; আন্তর্জাতিক বিভাগের প্রধান খন্দকার তৌফিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংকের এমডি মো. আহসান-উজ জামান ব্যাংকারদের প্রতি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মানা, সম্পদের গুণগত মান বজায় রাখা, খেলাপি ঋণ আদায় করার আহ্বান জানান।

বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৬-এর শুরুতে ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন। 

ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ জাভেদ তারেক খান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট প্রধানবৃন্দ, এসএমই বিভাগের প্রধান, ট্রেজারী বিভাগের প্রধান সম্মেলনে তাদের ব্যবসার বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। ব্যাংকের আর্ন্তজাতিক বিভাগের প্রধান খন্দকার তৌফিক হোসেন সম্মেলনে আর্ন্তজাতিক বিভাগের ব্যবসার বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন।

ব্যবসা সম্মেলনে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট, এসএমই, এনআরবি এবং ট্রেজারি বিভাগের ২০২৫ সালের অর্জিত ব্যবসা মুল্যায়ন করা হয় এবং ২০২৬ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের উপর সার্বিক পর্যালোচনা করা হয়।

সম্মেলন শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ব্যাংকারদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন