ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

৫ ফাল্গুন ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

ডিউটি ফ্রি গাড়ি ও প্লট নেবে না বিএনপির সংসদ সদস্যরা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১২:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ডিউটি ফ্রি গাড়ি ও প্লট নেবে না বিএনপির সংসদ সদস্যরা

বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি বা প্লট নেবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে প্রথমে বিএনপির নবনির্বাচিত এমপির শপথ গ্রহণ করেন। পরে তারা বৈঠকে বসেন।

নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় ডিউটি ফ্রি গাড়ি বা প্লট নেবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিএনপির সংসদ সদস্য কেউ ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, এমনকি সরকারিভাবে কোনো প্লট নেবেন না।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ২০৯ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত হয়েছেন ৬৮ জন এবং এনসিপি থেকে এমপি হয়েছেন ৬ জন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন