ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

৫ ফাল্গুন ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

নতুন ৫ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১০:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নতুন ৫ জন  ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য পাঁচজন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

নতুন নিয়োগ পাওয়া ডিএজিরা হলেন- মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। 

এদের মধ্যে মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক) ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এএ
 

আরও পড়ুন