ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে একসঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আকস্মিক মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করে ইসি।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান সিইসি। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি থেকে নির্বাচিত এবং স্বতন্ত্র সংসদ সদস্যসহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করানোর কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের।
এএ
ব্যাংকার প্রতিবেদন