ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮

বায়রার নতুন প্রশাসক মোহাম্মদ বদরুল হক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:০৫, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:০৫, ২৩ এপ্রিল ২০২৬

বায়রার নতুন প্রশাসক মোহাম্মদ বদরুল হক

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)র নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

আগামী ২৮ এপ্রিল থেকে চার মাসের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।  বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা  জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়রার বর্তমান প্রশাসকের মেয়াদ আগামী ২৭ এপ্রিল শেষ হচ্ছে। সংগঠনটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিধিবদ্ধ কাঠামোর আওতায় সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  

এতে আরো বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন