ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৯:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রাত থেকেই ধর্মপ্রাণরা তারাবির নামাজের মধ্যদিয়ে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন। শেষরাতে সেহরি খেয়ে রোজা রাখবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
আগামীকাল বৃহস্পতিবার রোজা শেষে প্রথম ইফতার করবেন মুসলিমরা।
এএ
ব্যাংকার প্রতিবেদন