ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

তরুণদের ডিজিটাল দক্ষতা বাড়াতে কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও এসওএসের অংশীদারত্ব

ব্যাংকার ডেস্কঃ

প্রকাশ: ০৯:১৬, ৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:১৬, ৪ সেপ্টেম্বর ২০২৬

তরুণদের ডিজিটাল দক্ষতা বাড়াতে কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও এসওএসের অংশীদারত্ব

ঢাকা: দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ অপারেশনস ও এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ।

এই অংশীদারত্বের আওতায় রাজধানীর এসওএস ভোকেশনাল ট্রেনিং সেন্টারে চলতি মাসে ডিজিটাল মার্কেটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে। সম্প্রতি ঢাকায় কমার্শিয়াল ব্যাংক অব সিলনের প্রধান কার্যালয়ে এ উদ্যোগ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত এমন তরুণদের কর্মমুখী ও ব্যবহারিক ডিজিটাল মার্কেটিং দক্ষতা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

অভিজ্ঞ প্রশিক্ষকদের পরিচালনায় হাতে-কলমে সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ব্যবহারিক বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে বর্তমান কর্মক্ষেত্রের চাহিদা ও কার্যপদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের প্রস্তুত করা হবে।

অনুষ্ঠানে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের প্রধান নির্বাহী কর্মকর্তা তিভাঙ্কা দামুনুপোলা, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মাহমুদ হোসেন, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা হ্যালি আলগেওয়াত্তে এবং সাসটেইনেবিলিটি ও উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান উর্মি ইরানি খান উপস্থিত ছিলেন।

এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক, ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর রাসেল মিয়া এবং করপোরেট ফান্ডরেইজিং অফিসার আরমান কবির মাহিদ।

ব্যাংকার ডেস্কঃ

আরও পড়ুন