ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:৩১, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৩১, ২০ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেছেন। এর মধ্যদিয়ে প্রতিষ্ঠার প্রায় দেড়শ’ বছর পর বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনের মর্যাদা পেল। সেইসঙ্গে এটি দেশের ১৩তম সিটি কর্পোরেশন হলো।
সোমবার সকাল সাড়ে ১১টায় পৌর ভবনে তিনি এ ফলক উন্মোচন করেন।
ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের অনেকদিনের দাবি ছিল, সেটি আজ পূরণ হলো। বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করলো। বগুড়াকে একটি মডেল টাউনে পরিণত করার যে দাবি তা সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সেখানে গাছের চারাও রোপণ করেন প্রধানমন্ত্রী।
এরপর হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে সরকারপ্রধান এ কর্মসূচির উদ্বোধন করেন।
এদিনের কর্মসূচি হিসেবে বগুড়ার গাবতলী উপজেলায় ৯১১ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এএ
ব্যাংকার প্রতিবেদন