ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:৩৯, ২ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৪০, ২ মার্চ ২০২৬
সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। একই সঙ্গে আইডিআরএ চেয়ারম্যান এম আসলাম আলমও সরে দাঁড়িয়েছেন।
সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগপত্র পাঠিয়েছেন।
তিনি জানান, ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
এর আগে সোমবার সকালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান আসলাম আলমও পদত্যাগপত্র জমা দেন।ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২ মার্চ) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান। চিঠিতে ড. এম আসলাম আলম উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি চেয়ারম্যান পদে আর দায়িত্ব পালন করতে পারছেন না।
পদত্যাগপত্রে তিনি তা গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক সিনিয়র সচিব এম আসলাম আলমকে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব দেন তখন থেকেই হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন