ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

১৩ ফাল্গুন ১৪৩২, ০৮ রমজান ১৪৪৭

২০২৫ সালে এইচএসবিসির নিট আয় কমেছে ১.৮ বিলিয়ন ডলার

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:২২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

২০২৫ সালে এইচএসবিসির নিট আয় কমেছে ১.৮ বিলিয়ন ডলার

কাঠামো সহজ করা ও ব্যয় কমাতে বড় ধরনের পুনর্গঠন কার্যক্রম চালিয়ে যাওয়ায় ২০২৫ সালে এইচএসবিসির নিট আয় কমেছে। ব্যাংকটির নিট আয় ১.৮ বিলিয়ন মার্কিন ডলার কমে বর্তমানে ২১.১ বিলিয়নে দাঁড়িয়েছে।

বুধবার হংকং থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গত বছর শেয়ারহোল্ডারদের অনুকূলে মুনাফা ছিল ২১.১ বিলিয়ন ডলার। যদিও আগের বছর তা ছিল ২২.৯ বিলিয়ন। হংকং স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া কর-পূর্ব মুনাফা ২.৪ বিলিয়ন ডলার কমে ২৯.৯ বিলিয়নে নেমে এসেছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন