ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় ২৫ জানুয়ারি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:৪৯, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৫০, ১৭ জানুয়ারি ২০২৬

ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় ২৫ জানুয়ারি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। গত ১৫ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি। সেই সঙ্গে ব্যাংকিং সেক্টরে কাজের কমপক্ষে ৫ বছরের দক্ষতা থাকতে হবে।

নির্বাচিত প্রার্থীর বেতনভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

ব্যাংকটির অফিশিয়াল ওয়েবসাইট https://www.bracbank.com

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন