ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:৩২, ২৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৩২, ২৪ জানুয়ারি ২০২৬
৫ম থেকে ১০ম গ্রেডের ৪৭টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন সরকারি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান।
আবেদনের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৬। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (https://crecruitment.bh org.bd) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল)/সিনিয়র অফিসার (সিভিল ইঞ্জি)
পদসংখ্যা ০৭। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)। সর্বোচ্চ বয়স ৩২ বছর।
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক পিএলসি-০২, বেসিক ব্যাংক পিএলসি-০১, বাংলাদেশ কৃষি ব্যাংক-০৪
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
মোট পদসংখ্যা: ০১। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। সর্বোচ্চ বয়স ৩২ বছর।
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক পিএলসি-০১
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
পদসংখ্যা: ০১। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। সর্বোচ্চ বয়স ৩২ বছর।
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক–০১
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ০৪। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। সর্বোচ্চ বয়স ৩২ বছর।
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক–০২, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-০২
সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসার/সিনিয়র অফিসার (ল)
পদসংখ্যা: ১৫। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)। সর্বোচ্চ বয়স ৩২ বছর।
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: অগ্রণী ব্যাংক পিএলসি-১৩, বেসিক ব্যাংক পিএলসি-০১, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-০১
অফিসার (ল)
পদসংখ্যা: ০১। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। সর্বোচ্চ বয়স ৩২ বছর।
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: বেসিক ব্যাংক পিএলসি-০১
সিনিয়র অফিসার (নিরীক্ষা)
পদসংখ্যা: ১৫। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)। সর্বোচ্চ বয়স ৩২ বছর।
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: অগ্রণী ব্যাংক-০১
সিকিউরিটি অফিসার
পদসংখ্যা: ০১। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। সর্বোচ্চ বয়স ৪০ বছর।
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-০১
ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট
পদসংখ্যা: ০১। বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)। সর্বোচ্চ বয়স ৪৫ বছর
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: প্রবাসী কল্যাণ ব্যাংক-০১
প্রিন্সিপাল অফিসার–ডাক্তার (পিও-ডাক্তার)
পদসংখ্যা: ০১। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)। সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: জনতা ব্যাংক-০১
আবেদনের নিয়ম
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (https://crecruitment.bh org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিক অংশভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা। আবেদন ফি প্রদানের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিটে।
আবেদনের শেষ সময়
২২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
এএ
ব্যাংকার প্রতিবেদন