ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৬:২৭, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:২৭, ১০ এপ্রিল ২০২৬
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সার্ভিস অ্যাম্বাসেডর-অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও) পদে জনবল নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ০৮ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত।
পদ সংখ্যা ১টি। তবে লোকবল নিয়োগের সংখ্যা নির্ধারিত নয়।
প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী এবং ব্যাংকিং প্রক্রিয়া ও এমএস অফিসসহ কম্পিউটারে প্রাথমিক জ্ঞানসম্পন্ন হতে হবে। তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স কমপক্ষে ২১ বছর।
নির্বাচিত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। সেই সঙ্গে ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
এএ
ব্যাংকার প্রতিবেদন