ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:২৩, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:২৩, ১৭ এপ্রিল ২০২৬
জনতা ব্যাংক পিএলসির ৮৮১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায় কার্যক্রমসহ সার্বিক ব্যাংকিং কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় পর্ষদের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর ও অধ্যাপক ড. এএ মাহবুব উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম সভায় অংশ নেন। —বিজ্ঞপ্তি
এএ
ব্যাংকার প্রতিবেদন