ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩, ১২ রবিউস সানি ১৪৪৮

উত্তরা ব্যাংকের গুলশান শাখার নতুন কার্যালয় উদ্বোধন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:২৩, ২৫ জুন ২০২৬ | আপডেট: ২০:২৪, ২৫ জুন ২০২৬

উত্তরা ব্যাংকের গুলশান শাখার নতুন কার্যালয় উদ্বোধন

রাজধানীতে উত্তরা ব্যাংক পিএলসির গুলশান শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বুধবার জলছবি টাওয়ার, হোল্ডিং নম্বর- ৪০/৮, রোড নং -৯২, গুলশান নর্থ অ্যাভিনিউতে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম।

আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন, মো. রাফিউল ইসলাম এবং নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ঢাকা কেন্দ্রীয় অঞ্চল) মোহাম্মদ লিটন পাশা খানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন