ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১০:৫৮, ২৭ জুন ২০২৬ | আপডেট: ১০:৫৯, ২৭ জুন ২০২৬
মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)র ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের জন্য ৬ শতাংশ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীর নৌ সদর দপ্তরের বিএন সাগরিকা হলে শেয়ারহোল্ডারদের সরাসরি উপস্থিতি এবং ডিজিটাল এজিএম প্লাটফর্মের মাধ্যমে এ সভার আয়োজন করা হয়।
সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত হয় এবং সভায় উপস্থাপিত অন্যান্য প্রাসঙ্গিক এজেন্ডাও অনুমোদিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী, পরিচালক হাফিজুর রহমান সরকার ও মোহাম্মদ হেলাল মিয়া এসময় উপস্থিত ছিলেন।
সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল এজিএম প্লাটফর্মের মাধ্যমেও সভায় অংশ নেন বিপুল সংখ্যক সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার। এছাড়া স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা পরিচালক, নিরীক্ষক এবং স্বাধীন স্ক্রুটিনাইজার অংশগ্রহণ করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নজমুল হুদা সরকার, ডেপুটি কোম্পানি সেক্রেটারি আশিউল ইসলাম এবং সিএফও দিদারুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।— সংবাদ বিজ্ঞপ্তি
এএ
ব্যাংকার প্রতিবেদন