ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শনিবার ব্যাংক খোলা, চলবে স্বাভাবিক লেনদেন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:০১, ২২ মে ২০২৬ | আপডেট: ২০:০১, ২২ মে ২০২৬

শনিবার ব্যাংক খোলা, চলবে স্বাভাবিক লেনদেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির আগে আগামীকাল শনিবার (২৩ মে) দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক খোলা থাকবে। এদিন ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও লেনদেন চলবে। এ ছাড়া রোববারও ব্যাংক খোলা থাকবে। ফলে ঈদের ছুটির আগে গ্রাহকেরা আরও দুই দিন ব্যাংকিং সেবা নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে থাকবে। ফলে ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। 

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এরপর সোমবার থেকে এসব প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হবে। এর ফলে শনিবার ও রোববার গ্রাহকেরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সব ধরনের লেনদেন করতে পারবেন।

২৮ মে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

তবে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে শিল্প–সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা থাকবে। এসব শাখা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহকদের লেনদেন চলবে বেলা একটা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের ছুটিতেও সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখবে, তবে ঈদের দিন এ কার্যক্রম বন্ধ থাকবে।

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন