বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ১১:৩৪, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:১১, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্য ডেস্ক | ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তাদের জন্য আধুনিক ও উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সেবা চালু করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। একই সঙ্গে ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে একটি ২৪/৭ এটিএম বুথ উদ্বোধন করেছে ব্যাংকটি।
ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তির আওতায় বিজিএমইএর কর্মকর্তারা প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পারসোনাল লোন, ডিপিএস ও এফডিআরসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন।
সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় ব্র্যাক ব্যাংকের ডিএমডি মো. মাহীয়ুল ইসলাম ও শেখ মোহাম্মদ আশফাক, হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম এবং বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি এনামুল হক খান, সহসভাপতি মিজানুর রহমান, মহাসচিব মো. শহীদুল ইসলাম, অর্থ নিয়ন্ত্রক মো. শামসুল আরেফিন ও প্রধান প্রকৌশলী মো. সোরওয়ার্দী শিকদার উপস্থিত ছিলেন।
নতুন ২৪/৭ এটিএম বুথের মাধ্যমে বিজিএমইএ কমপ্লেক্সে থাকা পোশাকশিল্পের উদ্যোক্তা ও কর্মকর্তারা রিয়েল-টাইম লেনদেনের পাশাপাশি নগদ টাকা জমা ও উত্তোলনের সুবিধা পাবেন।
বাণিজ্য ডেস্ক