ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

২১ ফাল্গুন ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আহসান উল্লাহর পদত্যাগ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:৩৭, ৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:৩৭, ৫ মার্চ ২০২৬

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আহসান উল্লাহর পদত্যাগ

পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ। নিয়ম অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি থেকে ৩০ দিন পর তার এই পদত্যাগ কার্যকর হবে।

বুধবার (৪ মার্চ) তিনি নতুন গভর্নরের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

আহসান উল্লাহ বাংলাদেশ ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। অবসরের পর তিনি একাধিকবার উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সাবেক গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে তাকে পুনরায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এক বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালনকালে আহসান উল্লাহ পদোন্নতিতে পরীক্ষাপদ্ধতি চালু, জনবল কাঠামো পুনর্বিন্যাস এবং কর্মমূল্যায়ন আধুনিকায়নসহ বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেন। তবে এসব উদ্যোগের ফলে অনেক কর্মকর্তার পদোন্নতির গতি কমে যাওয়ায় ব্যাংক কর্মকর্তাদের একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল বলে জানা গেছে।

পদত্যাগপত্রে তিনি দায়িত্ব পালনকালে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন