ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

৩০ মাঘ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নতি কামনায় আগামীকাল শুক্রবার বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন অবাধ ও উৎসবমুখর করতে সব রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং ভোটারসহ দেশবাসী যে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন, তার জন্য কমিশন ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এছাড়া, বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন