ঢাকা, সোমবার, ০৯ মার্চ ২০২৬

২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ভোক্তা পর্যায়ে জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:৪০, ৮ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৪০, ৮ মার্চ ২০২৬

ভোক্তা পর্যায়ে জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

মার্চ মাসের জন্য উড়োজাহাজের জ্বালানি তেলের (জেট ফুয়েল) নতুন দাম নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

কমিশনের আদেশ অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ প্রতি লিটার ১১২ দশমিক ৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য  প্রতি লিটার (শুল্ক ও মুসকছাড়া) ৭৩ সেন্ট নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। ঘোষিত দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪ (৪) ও ৩৪ (৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি গ্রহণসহ বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গত বছরের ১৩ মে জারীকৃত বিইআরসি আদেশ নম্বর: ২০২৫/০৮ এর অনুচ্ছেদ ৯.২ অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ  সময়ে জেট ফুয়েলের প্রকাশিত প্লাটস রেটের গড় বিবেচনায় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে এই মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন